আমায় চরণ ছাড়া কর না হে দয়াল হরি

আমায় চরণ ছাড়া কর না হে দয়াল হরি

পাপ করি পামর বটে দোহাই দেই তোমারই  ।।

চরণের যোগ্য মন নয়

তবু মন ঐ রাঙা চরণ চায়

দয়াল চাঁদের দয়া হইলে

পারে যাই অপারি  ।।

অনিত্য সুখের সব ঠাঁই

তাই দিয়ে জীব ভুলাও গো সাঁই

চরণ দিতে কেন তাতে

কর হে চাতুরী  ।।

ক্ষম অধীন দাসের অপরাধ

শীতল চরণ দাও হে দীননাথ

লালন বলে ঘুরিও না হে

করে মায়াকারী  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫