যারে ভাবলে পাপীর পাপ হরে

যারে ভাবলে পাপীর পাপ হরে

দিবানিশি ডাক মন তারে  ।।

গুরুর নাম সুধাসিন্ধু

পান কর তাহাতে বিন্দু

সখা হবে দীনবন্ধু

তৃষ্ণা ক্ষুধা রবে না রে  ।।

যে নাম প্রহ্লাদ হৃদয় করে

অগ্নির কুন্ডে প্রবেশ করে

কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে

হিরণ্যকশিপুরে মারে  ।।

ভাবলি না শেষের ভাবনা

মহাজনের ধন ষোলআনা

লালন বলে মন রসনা

একদিনও তা ভাবলি না রে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫