মন সহজে কি সই হবা।।
ডাবার পর মুগুর প’লে সেদিনে গা টের পাবা।।
চিরিদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা।।
বাহার তো গেল চলে
পথে যাও ঠেলা পেড়ে কোন দিনে পাতাল ধাবা
তবু তোমার যায় না দেখি
ত্যাড়া চলন বদ লোভা।।
সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে অবশ্য মাথায় নিবা
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
শেষকালে পস্তাবা।।
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে খাসলতি কিসে ধোবা
লালন বলে হিশাব কালে
সকল ফিকির হারাবা।।