আপন মনের বাঘে যাহারে খায়

আপন মনের বাঘে যাহারে খায়

কোনখানে পালালি বাঁচা যায়  ।।

 

বন্ধ ছন্দ করিরে এঁটে

করে যায় সকলি কেটে

অমনি সে গজরিয়ে উঠে

সুখপাখিরে হানা দেয়  ।।

 

মরার আগে মরতে পারে

কোন বাঘে কি করতে পারে

সেই মরা কি আবার মরে

মরিলে সে অমর হয়  ।।

 

অনুরাগী জ্যান্তে মরা

গুরুপদে মন নোঙ্গর করা

লালন তমনি পতঙ্গের ধারা

অগ্নিমুখে ধেয়ে যায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫