আর কি গৌর আসবেন ফিরে

আর কি গৌর আসবেন ফিরে

মানুষ ভজে যে যা কর গৌরচাঁদ গিয়েছে সরে  ।।

 

একবার প্রভু নদীয়ায়

মানুষ রূপে হয়ে উদয়

প্রেম বিলায়ে যথা তথায়

গেল প্রভু নিজপুরে  ।।

 

চার যুগের ভজনাদি

বেদেতে রাখিয়া বিধি

ব্রজের নিগূঢ় রসপান্তি

সঁপে গেল শ্রীরূপেরে  ।।

 

আর কিরে সেই অদ্বৈত গোঁসাই

আনবেন গৌর এই নদীয়ায়

লালন বলে সেই দয়াময়

মেলে কারো ভাগ্যশিরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫