কী আজব কলের রসিক বানিয়েছে কোঠা

কী আজব কলের রসিক বানিয়েছে কোঠা

শূন্য ভরে পুঁতা করে তাঁর উপরে ছাদ আঁটা ।।

 

অনন্ত কুঠুরি থরে থর

চারিদিকে আয়নামহল ঘর

হাওয়ার বারাম নাই, রূপ দেখা যায়

মণিমানিক্যের ছটা ।।

 

যেদিন যাবে রসিক চাঁদ সরে 

হাওয়া প্রবেশ হবে না ঘরে

নিভে যাবে রসের বাতি

ঘুচে যাবে সব ন্যাটা ।।

 

দেখিতে বাসনা যার হয়

এল দরিয়ায় ডুবলে দেখা যায়

লালন বলে মীন পালালে

কারে আর দেখবা কেটা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫