কেন ভ্রান্ত হও রে আমার মন

কেন ভ্রান্ত হও রে আমার মন

ত্রিবেণী নদীর কর অন্বেষণ ।।

 

নদীতে  বিনা মেঘে বান বরিষণ হয়

বিনা বায়ে ধামাল উঠে মৌজা ভেসে যায়

নদীর হিল্লোলে মরি হায়

না জানি গতি কেমন ।।

 

নদীর ক্ষণে ক্ষণে হয় রে উৎপত্তি

কালিন্দে গঙ্গা নদী প্রবল বেগবতী

ওরে কেউ হেলায় পার হয়ে যায়

শুকনা ডেঙ্গায় কারো মরণ ।।

 

নদীতে মাঝে মাঝে উঠছে রে ফেপি

তাতে পড়লে কুটা হয় রে দুটা এতই বেগবতী

অধীন লালন বলে ও অবোধ মন

নদীর কূলে গিয়ে লও স্মরণ ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫