আজব আয়নামহল মণি-গভীরে

আজব আয়নামহল মণি-গভীরে

সেথায় সতত বিরাজে সাঁইজি মেরে  ।।

 

পূর্বদিকে রত্নবেদী

তাহার উপর খেলছে জ্যোতি

তারে যে দেখেছে ভাগ্যগতি

সে জন সচেতন সব খবরে  ।।

 

জলের ভিতরে শুকনা জমি

আঠার মোকাম তাই কায়েমি

নিঃশব্দে শব্দের উদ্‌গামী

সে মোকামের খবর জান গা যা রে  ।।

 

মণিপুরের হাটে মনোহারি কল

 তেহাটা ত্রিপিণী তাহে বাঁকা নল

মাকড়ার আশে বন্দী সে জাল

লালন বলে ছন্দি বুঝবে কে রে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫