আজব এক রসিক-নাগর ভাসছে রসে

আজব এক রসিক-নাগর ভাসছে রসে

হস্তপদ নাইকো রে তার বেগে ধায় সে  ।।

 

সেই রসের সরোবর

তিলে তিলে হয় সাঁতার

উজান-ভেটেন কলকাঠি তার

ঘুরায় বসে  ।।

 

ডুবলে রে দেল-দরিয়ায়

সে রসের লীলে জানা যায়

মানবজনম সফল হয়

তার পরশে  ।।

 

তার বামে কুলকুন্ডলিনী

যোগমায়া যারে বলি

লালন কয় স্মরণ নিলি

যায় স্বদেশে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫